সৃজনশীল মানবস্পদই পারবে চতুর্থ শিল্প বিপ্লবে নেত্বত্ব দিতে
২০২১ সালের মধ্যে ইউনিয়ন পর্যায়ে ছড়িয়ে যাবে ৫জি ব্যাকবোন কানেকশন
মন্ত্রী আরো বলেন, আমি অত্যন্ত গর্বিত, আনন্দিত, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ৭০ সাল থেকে দেখি। তার দূরদর্শীতা আমাকে মুগ্ধ করে। তিনি যেই জায়গাটায় বালাদেশের অগ্রগতি স্থির করেছেন,সেই জায়গাটার দিকেই যাচ্ছেন। যেই কাজটা সরকারের করণীয় ছিলো সেই কাজটায় তিনি অসাধারণ ভূমিকা পালন করছেন।
আয়োজনে ক্যারিয়ার ডেভেলপমেন্টে ৪র্থ শিল্প বিপ্লবের ভূমিকা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন জনপ্রিয় প্লাটফর্ম প্রোগ্রামিং হিরো এর প্রতিষ্ঠাতা এবং সিইও ঝংকার মাহবুব। ঝংকার মাহবুব বলেন, ক্যারিয়ারের জন্য বিশ্ববিদ্যলয়ের শুরু থেকেই ডিপার্মেন্ট সিনিয়র, শিক্ষক মামা-খালুদের সঙ্গে সম্পর্ক গড়তে হবে।
ওয়েবিনারে শুভেচ্ছা বক্তব্য দেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ সাদেকুল আরেফিন,পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর স্বদেশ চন্দ্র সামন্ত, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নাসিম আক্তার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ডক্টর গনেশ চন্দ্র সাহা এবং বাংলাদেশ ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর হাফিজ মুহাম্মদ হাসান বাবু।
মূল প্রবন্ধ সম্পর্কে আলোচনা করেন অ্যামাজন ওয়েব সার্ভিসের টেকনিক্যাল লিডার মোহাম্মদ মাহাদী-উজ-জামান।
ওয়েবিনারে সভাপতিত্ব করবেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞান এবং প্রকৌশল অনুষদের ডিন (ভারপ্রাপ্ত), এবং সিএসই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর এ টি এম মাহবুবুর রহমান। পুরো আয়জনটি সঞ্চালনা করেন বিভাগের সহকারী অধ্যাপক সম্রাট কুমার দে।
ওয়েবিনারটি সরাসরি সম্প্রচারিত হয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাস টিভি এবং অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। মিডিয়া পার্টনার হিসেবে ছিল ডিজিবাংলা।





